সোমবার , ৬ নভেম্বর ২০২৩ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ডেটাকম প্রজেক্ট টিম লিডার পদে লোক নেবে হুয়াওয়ে

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৬, ২০২৩ ১২:০৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : শীর্ষস্থানীয় বৈশ্বিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ (লিমিটেড) ‘ডেটাকম প্রজেক্ট টিম লিডার’ পদে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। টেলিকম ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ইন্ডাস্ট্রিতে সেরা মেধাবীদের খুঁজছে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ে সক্রিয়ভাবে একটি বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক কর্ম পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর, যেখানে তারা কর্মীদের বিকাশ ও কর্মজীবনে অগ্রগতির ক্ষেত্রে যথেষ্ট সুযোগ-সুবিধা প্রদান করে থাকে।

পদসংশ্লিষ্ট দায়িত্ব

– সফলভাবে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালনা অথবা কাস্টমার সাপোর্ট প্রদান করা

– একটি হাই-পারফরম্যান্স টিম এর ব্যবস্থাপনা ও পরিচর্যা, প্রতিষ্ঠানের লক্ষ্য ও ব্যক্তিক সন্তুষ্টির স্বচ্ছতা নিশ্চিত করা

– সর্বোচ্চ পারফরম্যান্স ও সেবার মান নিশ্চিতের মাধ্যমে অনন্য গ্রাহক সন্তুষ্টি অর্জনের ওপর ফোকাস করে চলমান প্রকল্পের জন্য সকল প্রযুক্তিগত প্রয়োজনীয়তা পরিচালনা করা এবং ডিভাইসগুলির রক্ষণাবেক্ষণ করা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলী

– কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই), ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) অথবা এ সম্পর্কিত আইটি বিষয়ে নূন্যতম স্নাতক ডিগ্রি (চার বছর মেয়াদী);

– টেলিকম/আইএসপি ইন্ডাস্ট্রিতে নূন্যতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এ পদে ডেটা-কমিউনিকেশন নেটওয়ার্কস বিষয়ে বিশেষজ্ঞরা অগ্রাধিকার পাবেন।

অন্যান্য যোগ্যতা

– এমপিএলএস, এল২ভিপিএন/এল৩ভিপিএন, এমপি-বিজিপি, ওএসপিএফ, বিএফডি ও ভিপিএন এফআরআর এর মতো প্রধান প্রধান প্রযুক্তিতে প্রার্থীদের বিস্তৃত কাজের অভিজ্ঞতা

– হুয়াওয়ে ডেটাকম প্রোডাক্টস-এ কাজের অভিজ্ঞতা

– আইইটিএফ, আইটিইউ-টি, আইইইই সহ ইন্ডাস্ট্রি মানদণ্ড সম্পর্কে পরিচিতি এবং চাহিদানুযায়ী গ্রাহক চাহিদা পূরণ

– এইচসিআইই, সিসিআইই অথবা ডেটা নেটওয়ার্কে বিশেষজ্ঞ পর্যায়ের সার্টিফিকেশন অগ্রাধিকারযোগ্য

নির্দিষ্ট মানদণ্ড পূরণকারী আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং হুয়াওয়ে- এর অসাধারণ টিমের অংশ হতে উৎসাহিত করা হচ্ছে, যাতে তারা বাংলাদেশ এবং এর বাইরে উদ্ভাবনী আইসিটি সল্যুশন্স এবং পরিষেবা প্রদানে কোম্পানির ক্রমাগত সাফল্যে অবদান রাখবে।

বিস্তারিত জানতে এবং আবেদন জমা দিতে, অনুগ্রহ করে https://hotjobs.bdjobs.com/jobs/huawei/huawei115.htm ঠিকানায় আবেদন করতে পারবেন।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে রাজপথের লড়াকু নেত্রী সুজানা জলি

রাতে ডাকাতি প্রতিরোধে টংগী-পাঁচদোনা সড়কের জঙ্গল ও ঝোঁপঝাড় পরিষ্কার

সমন্বিত শক্তি নিয়ে রাজপথে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি

স্মার্ট চারঘাট উপজেলা গড়ার অঙ্গীকারে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম

শরীয়তপুরে পরীক্ষা শেষে শিক্ষার্থীকে কুপিয়ে ও মারধরের অভিযোগ: পালং মডেল থানায় এজাহার

সাংবাদিকদের স্বাধীনতা ও স্বার্থরক্ষায় রাষ্ট্রকে ভুমিকা নিতে হবে: বিএমএসএফ

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণ

জামায়াতের কর্মসূচি বন্ধে আবেদনের শুনানি পিছিয়ে ১২ নভেম্বর

ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ধামের গানের আসর

আত্মহত্যা প্রতিরোধে ঝিনাইদহ আনসার ও ভিডিপির মতবিনিমিয় সভা