সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের কিছু করার নেই: আইনমন্ত্রী

প্রতিবেদক
বার্তা প্রবাহ
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের আর কিছু করার নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড শর্তযুক্তভাবে স্থগিত করা হয়। পরিবর্তন করতে হলে খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তি বাতিল করে সহাবস্থান আনতে হবে। এরপর অন্য বিবেচনা করা যাবে।’

‘তাকে বিদেশে পাঠানোর বিষয়ে আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই’-বলেন আইনমন্ত্রী।

গতকাল রবিবার নয়াপল্টনে এক সমাবেশে ‘৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যবস্থা করতে হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘নতুবা খালেদা জিয়ার কিছু হলে সব দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে’ বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে ১ হাজার পরিবার পেলো ২৫ কেজি করে চাউল

সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এণ্ড কলেজে ফলাফল প্রকাশ ওসাংস্কৃতিক অনুষ্ঠান

গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে সিটি করপোরেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

ছামাদ আল-মাইজ ভাণ্ডারীর রুহের মাগফেরাত কামনায় হযরত শাহ্ কবির (রঃ) আশেকান ফাউন্ডেশন

চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে মুক্তি

মধুখালীতে বট-পাকুড় গাছের ব্যতিক্রমী বিয়ে!

কালীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

স্মার্ট চারঘাট উপজেলা গড়ার অঙ্গীকারে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম

হাকিমপুরে শহীদ সূর্য ও ফাইমের পরিবারের পাশে জামায়াতে ইসলামী

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল আকতার ও সাধারণ সম্পাদক অভিজিৎ পাল