ইনছান আলী, বিশেষ প্রতিনিধি : শৈলকুপার দুধসর গ্রামের সন্তান কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী। তিনিই হতে পারেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এই পদে আলোচনার শীর্ষে শৈলকুপার রাজু আহমেদ।
আওয়ামীলীগ সরকারের সময়ে বেশ কয়েকবার হামলা-মামলার পাশাপাশি প্রায় ৭ মাস কারাভোগও করেছেন রাজু আহমেদ। দীর্ঘ দমন-পীড়ন সহ্য করেও রাজু আহমেদ রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে ছাত্রদলের মধ্যে বেশ জনপ্রিয়। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন মানবিক ও মেধাভিত্তিক কাজের সাথেও তিনি সম্পৃক্ত। কেন্দ্রীয় ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ে নতুন কমিটি গঠন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। ২০২৪ সালের ২ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি এবং নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় ছাত্রদলের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর একই বছরের ১৫ জুন ২৬০ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। চলতি বছরের ১ মার্চ এই কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনটির সর্বস্তরে নতুন নেতৃত্বের প্রত্যাশা তৈরি হয়েছে। রাজু আহমেদ এর জন্য শৈলকুপাবাসীর পক্ষ থেকে নিরন্তর শুভ কামনা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com