অনলাইন ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন ঘটনায় আরও ৬২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, এছাড়া অন্যান্য ঘটনায় আরও ৬২১ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মোট গ্রেফতার হয়েছেন এক হাজার ৬৬২ জন। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com