সৌমিত্র সুমন, পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় - শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে - এ প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়। কলাপাড়া উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে রেলীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। এদিকে উপজেলার মহিপুর, কুয়াকাটায়ও এ দিবসটি পালিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন,উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর-রশিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি হারুন গাজী, পৌর শ্রমিক দলের সভাপিত মো. মিন্টু মোল্লা প্রমুখ। সভায় উপজেলার শ্রমিক নেতারা শ্রমিকদের ন্যায্য মজুরি সহ সরকারের কাছে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।
এদিকে উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে একটি পৃথক রেলী বের করে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। পরে উপজেলা জামায়াত কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com