সৌমিত্র সুমন, পটুয়াখালী জেলা প্রতিনিধ : পটুয়াখালীর মহিপুরে লতিফপুর গ্রামে একটি বসতবাড়িতে গভীর রাতে ডাকাতি হয়েছে। মুখোশধারী ১০-১৫ জনের ডাকাতদল বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও হাত-পা বেঁধে ২০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ ২ হাজার টাকা লুট করে নেয়।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তানভির আহাম্মেদ লুনা আকনের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে পরিবারের তিন সদস্য আহত হন।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com