আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ১১ জানুয়ারি, শনিবার রাত ৯টার পর থেকে নিখোঁজ হয় পিন্টু মিয়ার ছেলে রুবেল মিয়া (৩০) । রুবেলের নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর পরিবারসহ এলাকাবাসী তাকে খুঁজে বের করতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায়, কিন্তু সাতদিন পরেও তার কোনো সন্ধান মেলেনি।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ১১ জানুয়ারির রাতেই রুবেল মিয়া ও একই গ্রামের সাগর নামক এক তরুণ একসাথে বাড়ি ফেরার পথে ছিলেন। তবে রুবেলের পরিবার জানায় যে, সে রাতে রুবেল বাড়ি ফিরে আসেনি। এরপর ১৮ জানুয়ারি, শনিবার দুপুরে বাদপুকুর গ্রামের দুলাল নামক এক ব্যক্তির বাড়ির পায়খানার সিলাপ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। সিলাপ উঠিয়ে দেখা যায়, রুবেলের মৃতদেহ সেখানে ফেলে রাখা হয়েছে।
এ ঘটনার পর গ্রামবাসীর সন্দেহ হয় যে, রুবেলের মৃত্যুতে সাগর জড়িত থাকতে পারে। পরবর্তীতে সাগর পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। পুলিশ ধারণা করছে, সাগরের সঙ্গে রুবেলের মৃত্যুর কোনো যোগসূত্র থাকতে পারে এবং এ বিষয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং রুবেলের পরিবার হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ এই রহস্যময় মৃত্যুর তদন্ত শুরু করেছে এবং সাগরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com