মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ : আরপিএমপিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চুরি মামলার তথ্য উদঘাটন ও চোরাই অটো উদ্ধার করে
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) সম্মাননা পেলেন কোতয়ালী থানার এস আই মো. মোস্তাফিজার রহমান। গত ডিসেম্বর মাসের কাজের মূল্যায়নের ভিত্তিতে এ সম্মাননা পেলেন তিনি। গতকাল রবিবার সকালে আরপিএমপির কমিশনার মো: মজিদ আলী বিপিএম এ সম্মাননা ও নগদ টাকা দেন। এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআই মোস্তাফিজার রাহমান বলেন, সিনিয়র অফিসারদের সার্বিক নির্দেশনায় ও টিমের সকলে সহায়তায় প্রতিনিয়ত মানবকল্যাণে কাজ করে যাচ্ছি সামনে আরো ভালো কাজের মাধ্যমের মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। আর এই সম্মাননা আমার কাজে আরো উৎসাহ দিবে। এজন্য আমার সকল স্যার এবং সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই।
এর আগে গত বছরে ডিএমপির ৫০ থানার মধ্যে মার্চ ও মে মাসে দুইবার ভিকটিম উদ্ধারের শ্রেষ্ট এসআই হিসেবে নির্বাচিত হন মোস্তাফিজার এবং ডিএমপি কমিশনারের পক্ষ থেকে সম্মাননা পান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com