আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী গরু গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার ৬ নং গান্না ইউনিয়নের বেতাই গ্রামের দক্ষিন মাঠে। ২ জানুয়ারি ২০২৫ ইং তারিখের বৃহঃপতিবার এ প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে, যা গ্রামবাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে।এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য তিনটি স্তরের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। প্রথম স্থান অধিকারীকে প্রদান করা হবে একটি গরু, দ্বিতীয় স্থান অধিকারী পাবেন একটি ছাগল এবং তৃতীয় স্থান অধিকারীকে দেওয়া হবে একটি বাইসাইকেল। স্থানীয় জনগন বলেছেন, গত বিশবছর থেকে এই মাঠে ঐতিহ্যেবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে।
প্রতিযোগিতা দেখতে দর্শকদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। স্থানীয় গ্রাম্য ঐতিহ্যকে সুরক্ষিত রাখার জন্য এটি একটি বড় ধরনের উদ্যোগ বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। এই খেলাকে কেন্দ্র করেই মাঠের পাশেই বসেছিলেন এক বিশাল মেলা। যেখানে ছিলো বিভিন্ন ধরনের খাবারের দোকান ও বিনোদন মুলক কিছু ছোটদের খেলার আইটেম। এ ধরনের আঞ্চলিক প্রতিযোগিতা শুধু খেলাধুলার প্রতি আগ্রহই বাড়ায় না, পাশাপাশি এলাকার সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ ও ভালোবাসাও সৃষ্টি করে।
এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডঃ এম এ মজিদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাহিদুজ্জামান মনা সহ গন্যমান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com