এম,এফ ইসলাম, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জে কৃষি জমি হতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় এক কৃষককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০টাকা হাজার জরিমানা প্রদান করা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।
অভিযানে ছৈলাদি এলাকার সামশুদ্দিন খানের কন্যা সেবুন নাহারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ১৫ ধারায় একটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ হুমায়ুন সিকদার, বেঞ্চ সহকারী মো. আলামিন ভূইয়া ও আনসার সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com