বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি ( ঝালকাঠি) সংবাদদাতা: আমরা জানি আমাদের করনীয় কি। ৫৩ বছর পার হয়েছে তাই সমস্যা চিহ্নিত এখন শুধু সমাধান করতে হবে। এতোদিন হয়নি যার ফলাফল ৫ আগষ্ট।
ঝালকাঠির নলছিটিতে থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নলছিটি থানা প্রাঙ্গনে এ কথা বলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম।
তিনি আরও বলেন পুলিশকে রাজনীতিমুক্ত রাখতে হবে। সংখ্যালঘু আর সংখ্যা গরিষ্ঠ বলতে কিছু নাই। আমরা সবাই বাংলাদশী।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম,নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. নজরুল ইসলাম। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আব্দুস ছালাম।
আরও উপস্থিত ছিলেন,ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রতিনিধি ও বিশিষ্ট বক্তা মো. শাহজালাল হোসাইন জিহাদি, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম, ছাত্র সমম্বয়ক খালেদ সাইফুল্লাহ, মেহেরাভ হোসেন রিফাত,লিমন হোসেেনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এসময় বক্তারা পুলিশের সার্বিক বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। মাদক ও ইভটিজিং বন্ধে পুলিশের আরও সক্রিয় ভূমিকা নেয়ার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com