শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির মাঝী'র নেতৃত্বে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর ২০২৪) সকাল ১০ টা থেকে জেলা শহরে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম।
শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ড ও জেলা শিল্পকলা অঞ্চল সহ গোটা শহর শোডাউন ও নেতাকর্মীদের ভাষণ সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ এবং আগামী দিনে বিএনপি'র রাজনীতিকে এগিয়ে নেয়ার বিষয়ে নানারকম বক্তব্য দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান বেপারী, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি
কে.এম রফিকুল ইসলাম পিন্টু, মফিদুল ইসলাম, বাচ্চু কাজী, সিরাজুল ইসলাম, মনির পেদা, পোলিন খান, আল মামুন খান, সুলতান পাহাড়, বুলবুল খান সহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com