মো. লুুৎফর রহমান. হিলি. (দিনাজপুর): মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে টানা ৮ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতের সাথে আমদানি-রপ্তানি সহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে। তবে স্বাভাবিক ছিলো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।
শনিবার (২২ জুন) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।
তিনি জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত ১৪ জুন শুক্রবার হইতে ২১ জুন শুক্রবার পর্যন্ত এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। ৮ দিন বন্ধের পর আজ ২২ জুন শনিবার৷ বেলা সাড়ে ১১ থেকে বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, কোরবানির ঈদ উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো, আজও স্বাভাবিক আছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com