হাফিজুর রহমান লাভলু, শেরপুর প্রতিনিধি: ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে শেরপুরের সীমান্তবর্তী উপজেলার মহারশী, সোমেশ্বরী, ভোগাই, চেল্লাখালী, সদরের মৃগী ও পুরাতন ব্রক্ষপুত্র নদের পানি বাড়তে শুরু করেছে।তবে সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে জানা যায়, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার খাল-বিল ও জলাশয় পানি আসতে শুরু করেছে। চলমান পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে জেলার সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শেরপুর সদর উপজেলায় বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর কাঁচা বাঁধের কয়েকটি স্থানে ভাঙনের সৃষ্টি হওয়ায় বিভিন্ন এলাকায় কলা চাষি ও মাছ চাষিরা দুশ্চিতায় রয়েছে। ইতোমধ্যে ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে জমিতে উঠতে শুরু করেছে ঢলের পানি।
আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত শেরপুর জেলায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আগামী ৭২ ঘণ্টার পুর্বাভাসে শেরপুরসহ আশপাশের এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com