পাভেল ইসলাম মিমুল, রাজশাহী : আরএমপি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছে মতিহার থানার ওসি শেখ মো: মোবারক পারভেজ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২০২৪ খ্রিস্টাব্দের মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
১০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় আরএমপি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার,বিপিএম।
অপরাধ পর্যালোচনা সভায় বরাবরের মত এ মাসেও পুলিশ কমিশনার কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১৩ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় ভালো কাজের কর্মক্ষেত্রে স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মতিহার থানার ওসি শেখ মো: মোবারক পারভেজকে সম্মাননা স্মারক প্রদান করেন আরএমপির কমিশনার।
প্রতি মাসেই কর্মোদ্দীপনা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করে থাকেন পুলিশ কমিশনার।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com