গাজী আখতারুজ্জামান, সাতক্ষীরা : মার্চ ও এপ্রিলে তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন ,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এবং শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় সাতক্ষীরা । সোমবার (১০) জুন খুলনা রেঞ্জের অপরাধ পর্যালোচনায় সভাটি অনুষ্ঠিত হয় । অপরাধ পর্যালোচনা সভায় মার্চ ও এপ্রিল মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় সাতক্ষীরা । এছাড়াও শ্রেষ্ঠ সার্কল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বিপিএম, শ্রেষ্ঠ থানা সদর থানা । সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দীকে শ্রেষ্ঠ জেলা হওয়ায় সম্মাননা প্রদান করেন । উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ( ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরি ,বিপিএম সেবা , অতিরিক্ত ডিআইজি ( অপারেশন্স) মো: হাসানুজ্জমান , বিপিএম ,পিপিএম , খুলনা রেঞ্জ , এবং খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com