ছবি ও সংবাদ >> হাফিজুর রহমান লাভলু, শেরপুর : শেরপুরে ৫০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)সোমবার(৬মে) সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সুর্যদী তেতুলতলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাদাতেগরিয়া গ্রামের গোপাল মিয়ার পুত্র জিহান (২০), একই গ্রামের নুর ইসলামের পুত্র মোস্তফা কামাল (১৯) ও ঝিনাইগাতী উপজেলার বাঐবাধা গ্রামের রফিজুলের পুত্র ফেরদৌস (১৯)।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ৬ মে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল মালেকের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল সদর উপজেলার সূর্যদী তেতুলতলা বাজারে আংগুর মিয়ার চা'র দোকানের সামনে শেরপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৫০ বোতল মদসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com