মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক : বর্তমান সময়ের সুদর্শন ও স্মাট নায়ক শিশির সর্দার।
চলচ্চিত্র ও নাটকে কাজ করছেন তিনি। সম্প্রতি এই অভিনেতার ‘মৃত্যু ১৯’ নামের নতুন একটি সিনেমার মহরত হয় এফডিসিতে।
এটি নির্মাণ করবেন তানভীর আহমেদ। সপ্তাহ না পেরুতেই এই নায়ক চুক্তিবদ্ধ হলেন নতুন আরেকটি সিনেমায়। নাম ‘হৃদয় নিয়ে খেলা’। এটি পরিচালনা করবেন কে.এ নিলয়।
সিনেমাটিতে নায়িকা কে থাকছেন তা অচিরেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা। তিনি জানিয়েছেন আসছে মার্চে সিনেমার নির্মাণ কাজ শুরু হবে।
অ্যাকশন-রোমান্টিক গল্পে সিনেমাটি নির্মিত হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com