অনলাইন ডেস্ক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ হলেন মো. আশরাফুল ইসলাম।
সোমবার রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাজউকের ০২/২০২৪তম সাধারণ সভায় আশরাফুলকে এই দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
এর আগে তিনি রাজউকের নগর পরিকল্পনাবিদ ও রাজউকের মূখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আশারফুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com