মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক : বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকালে মহেশপুর উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর বিএনপির সভাপতি এ্যাডঃ আমিরুল ইসলাম খাঁন চুন্নুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক নারগিস সুলতানা দিপা ,সাংগঠনিক সম্পাদক সোহাগ খান সহ যুবদল ,ছাত্রদল ,স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com