মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক : ঝিনাইদহ- ৩ (মহেশপুর, কোটচাঁদপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল ( অব) সালাহউদ্দিন মিয়াজী বলেছেন নির্বাচন শেষ হয়েছে এখন সবাই কে ঐক্যবদ্ধ ভাবে উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি আজ দুপুরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গয়েসপুর গ্রামে ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম, আলহাজ্ব ওসমান গনি, আই উব হোসেন, লিয়াকত আলী, আজহারুল ইসলাম টিটো, আয়নাল হক সহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com