সৈয়দা রোকসানা পারভীন রুবি : টঙ্গীর ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান (৩০ সে ডিসেম্বর) শনিবার অনুষ্টিত হয়েছে।
সফিউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজ উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,এ সময় অনুষ্ঠান চলাকালীন সময়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, নির্বাচনী প্রচারে যাওয়ার পথে হঠাৎ অনুষ্ঠানে এসে উপস্থিত হন এ সময় তিনি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের কাছে দোয়ার প্রার্থনা করেছেন, এ সময় মন্ত্রী ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস, অভিভাবক কমিটির সদস্য মনসুরুল ইসলাম মিলন, সিটি কর্পোরেশন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী বিল্লাল হোসেন মোল্লা ,সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, খাইলকৈরব বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ।
আলোচনা সভা শেষে ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com