অনলাইন ডেস্ক : নির্বাচন বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে এক ভার্চুয়ালি প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী এ সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে নিষেধ করাসহ বিদ্যুৎ বিল, ট্যাক্স না দিতে জনগণের প্রতি আহ্বান জানান।
এর আগে, দুপুর ১২টার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক লাইভে এসে অসহযোগ আন্দোলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com