আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়নের রামনগর গ্রামে আসলাম হোসেন (৪৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। (১৮ নভেম্বর) শনিবার সকালে সদর উপজেলার রামনগর গ্রামের কলাবাগানের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আসলাম পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বহরমপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে সদর উপজেলার রামনগর গ্রামের কলাবাগানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থলে থাকা নিহতের মোবাইল উদ্ধার করে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় সনাক্ত করে। রাতের কোন এক সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা পুলিশ। তবে কি কারণে কারা এই হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ। নিহতের ভাই মনিরুল ইসলাম জানান, গত মঙ্গলবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে সে বের হয়েছে। তার মোবাইল নষ্ট হওয়ার কারণে পরিবারের সাথে যোগাযোগ ছিলো না তার।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার বিষয় নিয়ে তদন্ত চলছে। দ্রুতই এর সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com