তাইফুর রহমান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মো. সিকান্দার আলী মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রবিবার ১৩ নভেম্বর বিকেল চারটা ১৫ মিনিটে উপজেলার বিহঙ্গল গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে কয়েকবার নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকলেই তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন যাতে আল্লাহ তাকে জান্নাত দান করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com