আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ১০ সে নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের সময়ে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের মোঃ বদর উদ্দিন (৭০) এর স্ত্রী মোছাঃ ছকিনা খাতুন (৬৫) সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়।
জানা যায়, মৃত মোছাঃ ছকিনা খাতুন তার মেয়ে বাড়ি বেড়াতে যায় এবং সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
ঝিনাইদহ চুয়াডাঙ্গার দিদার মোড় নামক স্থানে বাড়ি যাওয়ার উদ্দেশ্য করে সড়ক এপাশ থেকে ওপাশে পারাপার হতে গেলে ঝিনাইদহ গামী এক মাইক্রো বাস দ্রুত গতিতে এসে সরাসরি মহিলাটার সঙ্গে সংঘর্ষ হয়। ফলে পথচারী মহিলা ছকিনা খাতুনের সাথে সাথে মৃত্যু হয়। খবর পেয়ে স্থানী কাতলামারি পুলিশ ক্যাম্পের আই সি মোঃ বনি- আমিন বিষয়টি তদন্ত করে এবং ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ফোন করে । ঝিনাইদহ হাইওয়ে পুলিশ এসে তার ঘাতক মাইক্রোবাসটি আটক করে। মাইক্রোবাসটির নিবন্ধন নাম্বার হচ্ছে ( ঢাকা মেট্রো চ - ১১-৮৩৩৬)।
জানা যায়, মাইক্রোবাসটির মালিক ঝিনাইদহ সদর উপজেলার ১ নং সাধুহাটি ইউনিয়নের মন্ডল মিয়া। হাইওয়ে পুলিশ অফিসার মোঃ ফয়সাল আহমেদ তদন্ত শেষে আটক মাইক্রোবাসটি ঝিনাইদহ হাইওয়ে পুলিশ ক্যাম্পে নিয়ে যান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com