তাইফুর রহমান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি : মসজিদ ভিওিক শিশু ও গন শিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ইসলামিক ফাউণ্ডেশন নলছিটি উপজেলার সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের কুরআন শিক্ষা সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ ই নভেম্বর) সকাল ৮ টায় নলছিটি উপজেলার নাচনমহল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ কুরআন সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইসলামিক ফাউণ্ডেশন নলছিটি উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ শাহাবুদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নলছিটি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাচনমহল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সেলিম।
বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব মোঃ কাদের জোমাদ্দার।মোঃ নুরুজ্জামান,মডেল কেয়ারটেকার নলছিটি।
নলছিটি উপজেলার নাচনমহল, রানাপাশা, সুবিদপুর ও মোল্লার হাট ইউনিয়নের দুইশত কোমলমতি শিশু শিক্ষার্থীদেরকে সহজ কুরআন সবক প্রদান করেন।এসময় উপজেলার চারটি ইউনিয়নের শিক্ষা কেন্দ্রের ২৪ জন শিক্ষক সহ স্থানীয় গন্যমান্য ও মসজিদের মুসল্লীগন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com