ওয়াহিদুজ্জামান ওয়াহিদ : বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তুবা সমাজ কল্যাণ সোসাইটির সংগঠনের উপদেষ্টা এম এ এফ সুমন এর ৪৪তম জন্মদিন কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। তিনি ১৯৭৯ সালের এ দিনে চাঁদপুরে জন্মগ্রহণ করেন ছিদ্দিকুর রহমান ও ছবিয়া খাতুন দম্পতির শেষের সন্তান তিনি পাঁচ ভাইও চার বোনের মধ্যে তিনিই সবার ছোট।
সোমবার কমলাপুর পার্সেল অফিসে রেলওয়ে শ্রমিকলীগ ঢাকা মেকানিক্যাল শাখার নেতৃবৃন্দদের পক্ষ থেকে এম এ এফ সুমনের জন্মদিনের অনুষ্ঠানটি ২ টা ২০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,রেলওয়ে শ্রমিক লীগ ঢাকা মেকানিক্যাল শাখা আহবায়ক মোহাম্মদ কামরুল হাসান, তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং রেলওয়ে শ্রমিক লীগের ঢাকা মেকানিক্যাল শাখার অন্যতম নেতা মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ,হেলাল উদ্দিন মোহাম্মদ আল আমিন তালুকদার, ফয়েজ আহমেদ মোঃ রনি,মোহাম্মদ মনির হোসেন,মোহাম্মদ সুজন সহ প্রমুখ।
এছাড়াও এম এ এফ সুমন এর জন্মদিন উপলক্ষ্যে রেলওয়ে শ্রমিক লীগের ঢাকাস্থ চার শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিগন প্রথমে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরে জন্মদিনের কেক কেটে জন্মদিন উদযাপন করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com